ঢাকা, মঙ্গলবার   ৩০ জুন ২০২৬

ইসলামী ব্যাংকের শরীআহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ১০ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রংপুর জোনের উদ্যোগে দব্যাংকিং কার্যক্রমে শরীআহ্ পরিপালন শীর্ষক ওয়েবিনার ৭ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের ডাইরেক্টর মোঃ জাকির হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। 

ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, ব্যাংকের শরীআহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ মানজুরে ইলাহী এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কমিটির সদস্য অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী। 

রংপুর জোনপ্রধান মীর রহমত ঊল্লাহ এর সভাপতিত্বে ওয়েবিনারে আরো বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ
শামসুদ্দোহা। ব্যাংকের রংপুর জোনের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি